দামুড়হুদায় ভুয়া বাংলা টিএসপি সার জব্দ ও ধ্বংস: কৃষকদের রক্ষায় কৃষি অফিসের অভিযান

মোঃ আব্দুল্লাহ হক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রতারণামূলকভাবে তৈরি ভুয়া বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত সারগুলো ধ্বংস করা হয়। রাসায়নিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এসব বস্তায় মূল সার না থেকে ছিল শক্ত মাটি ও পাথরের গুঁড়া। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মাদ্রাসার সামনে সড়কের ওপর একটি ভ্যান থেকে ১০ বস্তা ভুয়া বাংলা টিএসপি সার আটক করেন উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, এই সারগুলো প্রকৃত টিএসপি সার নয়, বরং এগুলো সম্পূর্ণভাবে প্রতারণামূলকভাবে তৈরি। প্রতারক চক্র কৃষকদের সঙ্গে প্রতারণা করে এসব ভুয়া সার বাজারজাত করছে, যার ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষি অফিসের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ঢাকা সাভারের হেমায়েতপুর এলাকা থেকে ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’-এর মাধ্যমে এই ভুয়া সার চুয়াডাঙ্গার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এটি একটি পরিকল্পিত ও সংঘবদ্ধ প্রতারণা চক্রের কাজ বলেই ধারণা করা হচ্ছে।উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার বলেন “কৃষকদের ঠকাতে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কৃষকরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। কৃষকদের প্রতি অনুরোধ, সার কেনার আগে অবশ্যই সরকারি অনুমোদিত ডিলারের কাছ থেকে যাচাই করে কিনবেন।”ভুয়া সার ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলার তিনজন অনুমোদিত সার ডিলার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় ভুয়া বাংলা টিএসপি সার জব্দ ও ধ্বংস: কৃষকদের রক্ষায় কৃষি অফিসের অভিযান

11 September 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com