তৈলধারা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করল সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজানে তৈলধারা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশন শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। ১৭ মে শুক্রবার বিকেলে উপজেলার তৈলধারা বাজারে এ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা কাকড়াজান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম বিদ্যুৎ এ শুভ উদ্বোধন ঘোষণা করে।
এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, আমজাদ মাস্টার,ডা:আল আমিন, শাহীন আলম,আব্দুল খালেক, বাবুল হোসেন প্রমুখ। জানা যায়, তৈলধারা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কুয়েত প্রবাসী বাদল মিয়া,উপদেষ্টা আবুল হাসেম মোল্লা,মিজান শাকিলসহ প্রায় ১ শতাধিক সদস্য নিয়ে শুভ উদ্বোধনের মাধ্যমে মানব সেবার উদ্দেশ্যে আজ থেকে যাত্রা শুরু হল তৈলধারা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের। এদিকে প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্বোধন শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

তৈলধারা প্রবাসী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন ঘোষণা করল সাবেক চেয়ারম্যান বিদ্যুৎ

17 May 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com