প্রচণ্ড তাপদাহে পথচারীদের মাঝে এমপি আতাউল হক দোলনের পানি ও স্যালাইন বিতরণ

প্রচণ্ড তাপদাহে শ্যামনগর সদরের মোড়ে মোড়ে তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানির বোতল ও স্যালাইন তুলে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী, রিকসা ও ভ্যান চালক, বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এসময় সাংসদ এস এম আতাউল হক দোলন বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে আমি রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল শরবত দিয়ে আমি আমার কর্তব্য পালন করছি। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. শোকর আলি,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এড. নুরুজ্জামান টুটুল,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ,সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, মো. আব্দুল্লাহ আল মামুন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

প্রচণ্ড তাপদাহে পথচারীদের মাঝে এমপি আতাউল হক দোলনের পানি ও স্যালাইন বিতরণ

28 April 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com