কুড়িগ্রামে চোরাই ভাবে আসা ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ ২ চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২২ মার্চ ২০২৪ রাত আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় ভূরুঙ্গামারী থানাধীন সোনাতলী পুকুরপাড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আনা ৬৬১ পিস ভারতীয় কাপড় চোরাকারবারির সময় পূর্ব ভোটহাট গ্রামের কুখ্যাত চোরাকারবারি মোঃ আঃ হাকিম এবং মোঃ মফিজুল হক দ্বরকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা জ্বদ করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় দি স্পেশাল পাওয়া অ্যাক্ট আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলের পাশাপাশি চোরাচালান রোধে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুড়িগ্রামে চোরাই ভাবে আসা ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ ২ চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

23 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com