
ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সবার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো শামীম হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 334









