ঈশ্বরদীতে ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির জমকালো আয়োজনে মধ্য দিয়ে মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত

মামুনুর রহমান, প্রতিনিধি: আজ ২রা ফেব্রুয়ারী রোজ শুক্রবার ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির আয়োজনে জাক জমক পূর্ণভাবে মিলন মেলা ২০২৪ (বনভোজ) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির নিজস্ব কার্যালয় থেকে গ্রীন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা হই নিজ নিজ বাইক, কার, বাস যোগে গন্তব্যস্থলের পৌঁছান। এরপর সকালের নাস্তার পর্ব শেষ করে মিলনমেলাই ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির মূল পর্ব শুরু হয়, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মহিবুল আলম সুপার স্টার লাইট, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির কমিটির সহ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি ঈশ্বরদী ইলেকট্রনিক ব্যবসা সমিতি ও ঈশ্বরদী ইলেকট্রনিক ব্যাবসায়ী সমিতির উপদেষ্টা মোহম্মদ আলী। বিশেষ অতিথিঃ মোহাম্মদ মোস্তাক আহমেদ সভাপতি ঈশ্বরদী প্রেসক্লাব, আরো উপস্থিত ছিলেন আর আর বি কেবল ব্যাবস্থাপক ও এস কিউ এর কর্মকর্তা সহ বিশিষ্ট ইলেক্ট্রনিক ব্যাবসায়ী আব্দুর রহিম, সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন এস ডি টিভি পাবনা জেলা প্রতিনিধি লাবলু বিশ্বাস এবং ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি মামুনুর রহমান। উক্ত ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটি সদস্যদের পরিচয় পর্ব এবং ফুলেল শুভেচছা বিনিময় করা হয়।

১/ সভাপতিঃ- শামিম আহম্মেদ ২/ সহ- সভাপতি জিয়াউল হক, ৩/ সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, ৪ / সহ সাধারণ সম্পাদক ডাবলু হোসেন, ৫/ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ৬/ সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ৭/ কোষাধক্ষ্য জাহাঙ্গীর আলম, ৮/ সহ কোষাধক্ষ মোঃ আনোয়ার হোসেন (লিটন), ৯/ দপ্তর সম্পাদক আরিফ হোসেন, ১০/ প্রচার সম্পাদক রাশেদ আহমেদ, ১১/ ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন কোম্পানি এবং পাবনা,ঈশ্বরদী চাটমোহর, ভাঙ্গুড়া, আওতাপাড়া, লালপুরের প্রায় ২৫০ ব্যবসায়ীর উপস্থিতিতে ছোট ও বড়রা ক্রীয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। বিআরবি, স্কয়ার, ওয়ালটন, কোম্পানির অফিসার সহ আগত মহিলাদের বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরের দুপুরের ভোজ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানশুরু হয়। শেষে লটারির আয়োজন করা হয়। উক্ত লিটারীতে প্রথম পুরস্কার বাইসাইকেল জিতে নেন রাসেদ ইলেক্ট্রনিক এর স্বত্বাধিকারী, আওতাপাড়া এই লটারীতে ২য় পুরস্কার একটি বেলেন্ডার মেশিন এবং তৃতীয় পুরস্কার একটি মোবাইল ফোন সহ সর্বমোট ৩০ টি পুরস্কার ছিল। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঈশ্বরদী ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামীম আহম্মেদ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঈশ্বরদীতে ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির জমকালো আয়োজনে মধ্য দিয়ে মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত

02 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com