ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত

ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত

 

 

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছেন অবরোধকারীরা। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে পীরগঞ্জ পৌরশহরের কালিরহাট মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করে পুলিশ। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকা সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদর সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। তাদের পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, ২ পুলিশ আহত

05 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com