কালিয়াকৈরে সপ্তশতী ফাউন্ডেশনের উদ্যোগে মহাষষ্ঠীর দিনে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু
Spread the love

কালিয়াকৈরে সপ্তশতী ফাউন্ডেশনের উদ্যোগে মহাষষ্ঠীর দিনে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু।

কাজী আহসানুল হাবীব কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষ্যে সপ্তশতী ফাউন্ডেশন এর উদ্যোগে সুবিধা বঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরন কার্যক্রম শুরু হয়েছে। ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীগন মহাষষ্ঠির দিনে, এ কার্যক্রম শুরু করেন।
উল্লেখ্য সপ্তশতী ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন হিসেবে ২০২১ সালের জুন মাসে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলি ইউনিয়নের ভৃঙ্গরাজ গ্রামে আত্মপ্রকাশ করে। ফাউন্ডেশনের সূচনালগ্ন থেকে করোনা কালীন সময়ে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, সাপ্তাহিক বিদ্যামন্দির কার্যক্রম পরিচালনা, বৃক্ষরোপণ কার্যক্রম, রক্তদান কর্মসূচিসহ অন্যান্য সামাজিক সেবামূলক কাজে বর্তমানে ফাউন্ডেশনের ৩৬ জন স্বেচ্ছাসেবী নিরলস ভাবে সেচ্ছাশ্রম দিয়ে আসছে । এছাড়াও সূচনা লগ্ন থেকেই প্রতি বছর দূর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে দূর্গাপূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ কর্মসূচি চলমান আছে। চলতি বছর দূর্গা পূজা উপলক্ষে ফাউন্ডেশনটি ১০০ জন মানুষের মাঝে শাড়ি কাপড় এবং লুঙ্গি বিতরণ করেছে। উপজেলার কালামপুর, নয়ানগর, ভুঙ্গাবাড়ী, বলিয়াদি (আটাবহ ও চুনাতিপাড়া), সাদুল্লাপুর, ঋষিপাড়া ও বড়দল এলাকায় মহাষষ্ঠী পূজার দিন (২০ অক্টোবর ২০২৩, শুক্রবার) বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করা হয়। ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মিঠুন পালের সঞ্চালনায় উক্ত বস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় পাল, সহ-সভাপতি- অনুপ পাল,যুগ্ম সাধারণ সম্পাদক-অনিক পাল, সাংগঠনিক সম্পাদক সুমু কুন্ডু, দপ্তর সম্পাদক দিয়া পাল সহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় পাল বলেন, “আমরা প্রথম বৎসর ৪০ জনকে দিয়ে বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছিলাম, এ বছর আমরা এটা ১০০ জনে উন্নিত করেছি। যদি ফাউন্ডেশনের সবার সহযোগিতা অব্যাহত থাকে, তাহলে আমরা এই মহতী কার্যক্রম আরো বড় করতে পারবো এবং প্রতি বছর চালিয়ে যেতে পারবো।আজকের এই অনুষ্ঠান ফাউন্ডেশনের সকল সদস্যদের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা এবং ফাউন্ডেশনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে তারা উল্লেখ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031