সুনামগঞ্জ ছাতকের জাউয়াবাজারে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জ ছাতকের জাউয়াবাজারে ফিলিস্তিনে অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মোঃ তাজিদুল ইসলাম,ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি

আজ রোববার (১৫ অক্টোবর) উপজেলার জাউয়া বাজার জামে মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলেজ ও ইউপি পরিষদ অতিক্রম করে ফিলিস্তিনের অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে আমজনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মাও সাইদ আহমদ বক্তব্যে বলেন জাতিসংঘ আপনারা অতিসত্বর ফিলিস্তিনের মুসলমান নির্যাতন বন্ধ করুন, ইসরাইলের আগ্রাসনকে বন্ধ করুন, মসজিদুল আকসাকে স্বাধীন করে দিন,আজকে মুসলমানরা আমাদের প্রথম কিবলা মসজিদুল আল আকসা শান্তিপূর্ণ ভাবে নামাজ পড়তে পারছে না। ইহুদিদের আগ্রাসনের কারণে, তাই বিশ্ববাসীর কাছে আমাদের জুড় আহ্বান বাইতুল মুকাদ্দিস স্বাধীন করে দিতে হবে। বায়তুল মুকাদ্দিসের চাবি ফিলিস্তিনের কর্তৃপক্ষের হাতে দিতে হবে। অন্যথায় বিশ্বের মুসলমান অস্ত্র হাতে নিয়ে ফিলিস্তিনকে আটক করার জন্য আমজনতা মাঠে নেমে যাবে।

এসময় জাউয়া মাদ্রাসার মুহতামিম মাও আব্দুস সোবহানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন বাজারের মসজিদের ইমাম ও খতিব মাও আবু সাইদ, উপস্থিত ছিলেন ভুইগাঁও মাদ্রাসার মুহতামিম মাও সামছুল ইসলাম, মাও খলিল আহমদ, মাও সামছুল ইসলাম, মাও আব্দুল মালিক, মাও নুরুল ইসলাম, মাও আখতার হুসাইন, মাও জসিমউদদীন, মাও কাওছার আহমদ, ইয়াহিয়া খান মাহবুব, এনামুল হক, আসাদুর রহমান আসাদ, মাও আবু সুফিয়ান, মাও তহুর আহমদ নোমান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28