পূবাইলে হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু ইউসুফ ও বিদ্যুৎসাহী আলমগীর হোসেন ।

পূবাইলে হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি
নির্বাচিত হয়েছেন আবু ইউসুফ ও বিদ্যুৎসাহী আলমগীর হোসেন ।

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু ইউসুফ, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, বিদ্যুৎসাহী পূবাইল থানা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ আলমগীর হোসেন, সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, মহিলা বিদ্যুৎসাহী সদস্য আকলিমা খাতুন, অভিভাবক সদস্যরা হলেন মোসাম্মৎ আয়েশা আক্তার ও শান্তা আক্তার, তারেক রহমান, কবির হোসেন, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি হাফিজ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি এ কে এস আলম ।রবিবার ১৫ ই নভেম্বর ২০২৬ ইং সকাল ১০ ঘটিকার সময় হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দের সামনে এডহক কমিটির নাম ঘোষণা করেন ।স্থানীয় রাজনীতিবীদ ও এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়েছে, নবনির্বাচিত কমিটি বিদ্যালয় এর সার্বিক উন্নয়ন করবে সেজন্য এলাকাবাসী খুবই আনন্দিত ও গর্বিত।তারা মনে করেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পূবাইলে হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু ইউসুফ ও বিদ্যুৎসাহী আলমগীর হোসেন ।

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com