পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় উন্নততর স্থানীয় সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সিএসও নেটওয়ার্কগুলোকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে উপজেলা সিএসওর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এনাবেল প্রকল্প ও হেলভেটাস বাংলাদেশের অর্থায়নে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিএসওর সভাপতি, আইনজীবী ও প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক।সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র এস এম এমদাদুল হক, সরকারি কলেজের প্রভাষক লুৎফা ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান ও অধ্যাপক আজহারুল ইসলাম।প্রতিভা বিকাশ সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মাস্টার ময়নুদ্দীন, ফাতেমা বেগম, আফরোজা বেগম, মিতা রানী দাস, মিন্টু অধিকারী, লাবনী দাস ও মুন্নি আক্তারসহ অন্যান্য সদস্যরা।এ সময় হীরা বৈদ্যসহ উপজেলা সিএসও নেটওয়ার্কের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় সিএসও নেটওয়ার্ক সদস্যদের নিয়মিত সভা অনুষ্ঠিত

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com