চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফারুকের যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় ফারুক হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক শম্পা বসু আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের উত্তরপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌরসভার কোর্টমোড় এলাকায় বাংলা মেডিকেলের সামনে সড়কে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনের দেহ তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ইব্রাহিম আলী তদন্ত শেষে ২০১৯ সালের ৫ মার্চ ফারুক হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) সৈয়দ মাহমুদ শামীম রেজা ডালিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ রায় দিয়েছেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় মাদক মামলায় ফারুকের যাবজ্জীবন কারাদণ্ড

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com