আলমডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর মোঃ হামিম আলি (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।নিখোঁজ হামিম আলি আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের নওদাবন্ডবিল নতুন বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ সাইদুল ইসলাম।পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় হামিম। এ সময় তার সঙ্গে স্কুলব্যাগ ও বাড়ির একটি নীল রঙের বাটন মোবাইল ফোন ছিল। সে ব্রাইট মডেল স্কুলের নির্ধারিত পোশাক পরে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।নিখোঁজের সময় হামিমের পরনে ছিল সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো কোট। পায়ে জুতা ছিল।কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:

  • ০১৭১২-৮২৩৪৬২ (ইমো)
  • ০১৯১১-৫৫২৯০০ (হোয়াটসঅ্যাপ)

পরিবারের সদস্যরা নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

জরুরি পরামর্শ: নিখোঁজের বিষয়টি দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন। শিশুটির সাম্প্রতিক ছবি দিয়ে থানায় ও স্থানীয়ভাবে খোঁজের ব্যবস্থা করুন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে ১৪ বছরের শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

15 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com