গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. আশিক সাঈদ, পিপিএম।রোববার (৮ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে জিএমপি সদর দপ্তরে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তিনি গাজীপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।নবাগত পুলিশ কমিশনারের নেতৃত্বে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং নাগরিক সেবার মান বাড়বে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com