আলমডাঙ্গায় পুলিশের তৎপরতায় কমেছে ক্যারাম-লুডু ও জুয়ার আসর, ফিরছে স্বস্তি

এম সনজু আহমেদ, চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় পুলিশের তৎপরতা ও আইনশৃঙ্খলা জোরদারের ফলে বিভিন্ন মোড়ের ক্যারাম বোর্ড, জুয়া ও লুডু খেলার আসর অনেকটাই কমে এসেছে। সন্ধ্যার পর থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আগের মতো অপ্রয়োজনীয় আড্ডা ও মানুষের জটলা চোখে পড়ছে না। প্রয়োজন ছাড়া দোকানপাট ও ক্যারাম বোর্ডের আশপাশে লোকজনের উপস্থিতিও কমেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক দিন ধরে আলমডাঙ্গা থানা পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় বিভিন্ন মোড়ে অনিয়ন্ত্রিত আড্ডা, ক্যারাম খেলা, জুয়া ও মোবাইলে লুডু খেলার প্রবণতা কমেছে। বিশেষ করে সন্ধ্যার পর বিভিন্ন স্থানে পুলিশের নজরদারি বাড়ায় অনেকে অপ্রয়োজনীয় আড্ডা ও সময় অপচয় থেকে বিরত থাকছেন।স্থানীয়দের মতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা উদ্বেগ থাকলেও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম যোগদানের পর থেকে পুলিশের তৎপরতা দৃশ্যমানভাবে বেড়েছে। মাদক কেনাবেচা, অবৈধ জুয়া, অনিয়ন্ত্রিত আড্ডা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের নজরদারি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করেছে।এলাকাবাসীর প্রত্যাশা, মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকলে তরুণ সমাজকে অপরাধপ্রবণতা, মোবাইল গেমসের আসক্তি এবং অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব হবে। পাশাপাশি সন্ধ্যার পর পৌর এলাকার পরিবেশ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ হয়ে উঠবে।ইতিমধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতার কারণে ওসি রাকিবুল ইসলাম স্থানীয়দের মধ্যে সুনাম অর্জন করছেন বলে জানা গেছে। তবে এ ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত টহল, নজরদারি ও অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় পুলিশের তৎপরতায় কমেছে ক্যারাম-লুডু ও জুয়ার আসর, ফিরছে স্বস্তি

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com