চুয়াডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা সভা, জাতীয় পরিসংখ্যান দিবস ও সমবায় দিবস উদযাপন

চুয়াডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা ও অন্যান্য সভা, জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ এবং ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহারের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা ও অন্যান্য সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারে জেলা পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।এদিকে, জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে বেলা ১২টায় জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান-টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়ন, নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিসংখ্যানের কার্যকর ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়।অন্যদিকে, ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বেলা ১টায় চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি ও সমবায় মেলার উদ্বোধন করা হয়। এ সময় সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়।দিনব্যাপী এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মিসেস লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা সভা, জাতীয় পরিসংখ্যান দিবস ও সমবায় দিবস উদযাপন

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com