উলিপুরে যথাযোগ্য মর্যাদায়৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

করবো সমবায়,গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ, কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন,ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল— “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা কে এম মাসুদুর রহমানের সভাপতিত্বে পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় ।উক্ত আলোচনা সভায়
সভায় বক্তব্য রাখেন আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের উলিপুর শাখার সভাপতি মো. জহিরুল কবির, বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি সম্পাদক উপজেলা শিক্ষক, কর্মকর্তার সভাপতি মো. মনজুরুল ইসলাম, উলিপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, গোলাম মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখার সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসাইন,রহমত আলী সাবেক ডিজিএমগ্রামীণ ব্যাংক,হাবিবুর রহমান মন্ডল উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোসাদ্দেক হোসেন ডিজিএম পল্লীবিদ্যুৎ, বিদ্যুত,মাহফুজুর রহমান (আমির) বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর পৌর শাখা, আব্দুল্লাহ আল নাহীন জুলাই যোদ্ধা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ইউনিয়নের ৮৭টি সমবায় সমিতির নেতৃবৃন্দ উলিপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উলিপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, স্বপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, বন্ধু সমবায় সমিতি লিমিটেড, আশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, কিসমত মালতিবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, পান্ডুল বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এবং ফিউচার ডেভেলপমেন্ট মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেডসহ বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।বক্তারা বলেন, সমবায় আন্দোলন স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
তারা সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সমবায়ীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

উলিপুরে যথাযোগ্য মর্যাদায়৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com