ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোরে পুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং প্রদান করা হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ ব্রিফিং দেওয়া হয়।ব্রিফিংয়ে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো পরিস্থিতি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।এ সময় পুলিশ সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দায়িত্ব পালনের ক্ষেত্রে ধৈর্য, সতর্কতা ও পেশাদার আচরণ বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়।ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









