মহাদেবপুরে সন্তানদের শাসন করায় শাশুড়ির বকাঝকা, অভিমানে বিষপানে গৃহবধূর মৃত্যু


নওগাঁর মহাদেবপুরে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে শাশুড়ির বকাঝকার পর বিষপান করে সাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিলছাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহানাজ খাতুন ওই গ্রামের মো. জালাল উদ্দিনের স্ত্রী এবং মো. সাইদুর রহমানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে সাহানাজ খাতুনের সঙ্গে তাঁর শাশুড়ির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ির বকাঝকার পর অভিমান করে তিনি বিষপান করেন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মহাদেবপুরে সন্তানদের শাসন করায় শাশুড়ির বকাঝকা, অভিমানে বিষপানে গৃহবধূর মৃত্যু

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com