শ্রমিক অসন্তোষে দেশি-বিদেশি ইন্ধনের অভিযোগ রিজভীর, অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে

শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা হচ্ছে দাবি বিএনপির এই নেতার
জাতীয় ডেস্ক:
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে দেশি-বিদেশি ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশের পরাজিত শক্তি প্রতিবেশী দেশ থেকে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছে। পাশাপাশি দেশের ভেতরের কিছু রাজনৈতিক শক্তিও নতুন সরকারকে বেকায়দায় ফেলতে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে সরকার কাজ করছে।
সোমবার (২ নভেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শ্রমিকদের ভুল বুঝিয়ে রাস্তায় নামানোর চেষ্টা করছে পরাজিত শক্তি। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, গতকাল ঘটনাস্থল থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সাংগঠনিক সম্পাদক সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের কর্মকাণ্ডের কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দেশে বিনিয়োগ আনার চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ করা উচিত।
তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর প্রকাশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেছে। এ আন্দোলনে দলের নেতাকর্মীরা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। অন্যদিকে জামায়াতের নেতাকর্মীরা ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে মিশে গোপনে কর্মকাণ্ড চালিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ কারণে জামায়াতকে ‘গুপ্ত সংগঠন’ বলেও মন্তব্য করেন রিজভী।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার নানা সংকটের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে নতুন সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বিঘ্ন ঘটায় কলকারখানা ও বাসাবাড়িতে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান বিকল্প দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছেন। এর মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানান তিনি।
রিজভী আরও বলেন, দেশে সামাজিক অস্থিরতা তৈরির নানা ষড়যন্ত্র চলছে। তবে বিএনপি সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী। চাঁদাবাজি, মাস্তানি, জমি দখল ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এসব অপরাধের ক্ষেত্রে সরকার শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।
১৯৯৪, ১৯৯৫ ও ১৯৯৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিভিন্ন নেতাকে কীভাবে ফাঁসির মুখোমুখি করেছে, তা দেশের মানুষের জানা। তাই রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন করতে চায়। ১২ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও তার জোট নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। চোরাইপথে কিংবা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা জনগণ গ্রহণ করবে না।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে রিজভী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন। যাঁর জনপ্রিয়তা ও নির্বাচনে জয়ের সম্ভাবনা বেশি, তাঁকেই প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। ভোট গ্রহণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ঘোষণার পর দলীয় কার্যক্রমও সে অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ ও শ্রমিক অসন্তোষে দেশি-বিদেশি ইন্ধনের অভিযোগ রিজভীর, অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ ও আব্দুল মালিক চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

শ্রমিক অসন্তোষে দেশি-বিদেশি ইন্ধনের অভিযোগ রিজভীর, অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com