দামুড়হুদায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি শুরু

প্রতিযোগিতা সফল করতে প্রস্তুতিমূলক সভা, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে আলোচনা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
সভায় প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে খেলাধুলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।
এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় উপস্থিত সবাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ প্রতিযোগিতা সফল ও সার্থক করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

দামুড়হুদায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের প্রস্তুতি শুরু

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com