আলমডাঙ্গায় গভীর রাতে পুলিশের অভিযান, মাদক মামলার দুই আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক স্থানে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ৩ নভেম্বর রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার যাদবপুর গ্রামের আন্নাস আলীর ছেলে সেলিম রেজা (৪১) এবং ওয়াবদাপাড়া রেলস্টেশনপাড়া এলাকার আরজেদের ছেলে রিপন (৩২)। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) এসএম নিয়ামুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন। পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের আরেফিনের গরুর খামারের সামনে অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়। পরে রাত ২টা ৩০ মিনিটের দিকে আলমডাঙ্গা স্টেশনপাড়া এলাকার নুরু হাজির কাপড়ের শেড থেকে রিপনকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ আরও

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় গভীর রাতে পুলিশের অভিযান, মাদক মামলার দুই আসামি গ্রেফতার

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com