জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চুয়াডাঙ্গা পৌর শাখার তিন মাস মেয়াদি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মো. আলাউদ্দীনকে আহ্বায়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আসলাম হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা আহ্বায়ক কমিটির অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করে মূল দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।অনুমোদিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. ইনসান মণ্ডল, মো. মাসুদ রানা ও সুমাইয়া আক্তার। যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. মুসফিকুর রহমান ও মো. রফিকুল ইসলামকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মামুন অর রশিদ ও সামলা খাতুন। প্রচার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী।এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. একরামুল হক, মো. লিটন মিয়া, মো. মাসুম হোসেন, হালিমা খাতুন, মো. ইবনে হাসিব, মো. সাহিন হোসেন ও মো. লাভলু।নতুন দায়িত্ব পাওয়ার পর জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনিযুক্ত আহ্বায়ক মো. আলাউদ্দীন। তিনি বলেন, দল ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে চান। এ জন্য তিনি চুয়াডাঙ্গাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।অন্যদিকে নবনিযুক্ত সদস্যসচিব মো. আসলাম হোসেন বলেন, সংগঠনের আদর্শকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। দায়িত্ব যথাযথভাবে পালনে তিনিও সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।









