চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪, আদালতের রায়ে কারাদণ্ড

তিনজনের ৬ মাস ও একজনের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে এবং মাদক সেবন করে মাতলামি করার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে সংক্ষিপ্ত বিচার আদালত (সামারি ট্রায়াল কোর্ট) তিনজনকে ছয় মাস এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার এসআই ইকরামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল জাফরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জাফরপুর চৌরাস্তার বটতলা এলাকা থেকে ১৪ পিস ইয়াবাসহ জিনারুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার হাজার ২০০ টাকা। একই সময় জিনারুলের কাছ থেকে ইয়াবা কিনতে আসা আকাশ আলী (২৫) ও আব্বাস উদ্দিন (৪৫) নামের আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত নম্বরবিহীন ১৫০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অন্যদিকে, একই দিন এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের আরেকটি দল দৌলতদিয়ার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ির সামনে থেকে জাহাঙ্গীর হোসেন মন্টু (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তিনি প্রকাশ্যে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রসিকিউশন দাখিল করে আদালতে পাঠানো হলে বিচারক তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪, আদালতের রায়ে কারাদণ্ড

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com