পরিমাপে কারচুপি: চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং তেল পরিমাপে কারচুপির অভিযোগে চুয়াডাঙ্গার তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর উপজেলার হাটকালুগঞ্জ, ভালাইপুর ও সরোজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় আব্দুল মান্নানের প্রতিষ্ঠান ‘এবিএম স্টোর’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৮ ধারায় হাসানের প্রতিষ্ঠান ‘হাসান স্টোর’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে মনিরুল ইসলামের প্রতিষ্ঠান ‘মেসার্স মনিরুল ফিলিং স্টেশন’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সব মিলিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযানের সময় ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পরিমাপে কারচুপি: চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

09 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com