মাগুরায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাগুরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ২৩ জুন সকাল ৭টায় মাগুরা শহরস্থ জামরুলতলা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচী শুরু করা হয়। পরে সকাল ১০টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম,সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুল রেজা কুটিল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রানা আমির ওসমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও মেহেদী হাসান উজ্জ্বল সহ অন্যরা।এ সময় পুরো মাগুরা শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছিলো।উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগেরদিন রাত থেকেই মাগুরা শহরের অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহ আলোকসজ্জা দ্বারা সুসজ্জিত করা হয়।

পরে স্থানীয় ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বর্ণাঢ্য এ শোভাযাত্রায় জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা সেচ্ছাসেবক লীগ, জেলা কৃষক লীগ, জেলা মৎস্যজীবী লীগ, জেলা মটর শ্রমিক ইউনিয়ন লীগ, জেলা মহিলা লীগ
সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031