নির্বাচনের শেষ মুহূর্তে টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে এম সনজু আহমেদের গণসংযোগ

আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচনে টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে এম সনজু আহমেদের গণসংযোগ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সামনে রেখে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ে বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় দপ্তর সম্পাদক পদপ্রার্থী এম সনজু আহমেদ টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে ব্যবসায়ী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আলমডাঙ্গা পৌর কাঁচাবাজার, হাজী মোড়, মুরগির হাট, মাংস বাজার, চালপট্টি, গার্মেন্টসপট্টি ও আলিফ উদ্দিন রোড এলাকার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গণসংযোগ করেন তিনি।গণসংযোগকালে এম সনজু আহমেদ ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও বণিক সমিতির কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে টিয়া পাখি প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য ব্যবসায়ী ভোটারদের প্রতি আহ্বান জানান।এম সনজু আহমেদ বলেন, বণিক সমিতি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এ সংগঠনের দাপ্তরিক কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও গতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। নির্বাচিত হলে সদস্যদের তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় জোরদারে কাজ করতে চান তিনি। এ জন্য তিনি ব্যবসায়ী ভোটারদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেন।এম সনজু আহমেদ আলমডাঙ্গা বণিক সমিতির সদস্য, সনজু ফার্নিচারের স্বত্বাধিকারী এবং আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা, সাংবাদিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।এদিকে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট গ্রহণের ২৪ ঘণ্টা আগে প্রচার-প্রচারণা বন্ধ রাখার কথা রয়েছে। ফলে নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আলোচনা তৈরি হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা বণিক সমিতির কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে কার্যকরী পরিষদের ২১টি পদের বিপরীতে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে এখন ব্যবসায়ী ভোটারদের মধ্যে চলছে শেষ মুহূর্তের হিসাব-নিকাশ। ভোটারদের সমর্থন নিয়ে কারা আগামী তিন বছরের জন্য সমিতির নেতৃত্বে আসছেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নির্বাচনের শেষ মুহূর্তে টিয়া পাখি প্রতীকে ভোট চেয়ে এম সনজু আহমেদের গণসংযোগ

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com