পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

খুলনার পাইকগাছা পৌর সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেকারিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মডার্ন বেকারিকে ১০ হাজার টাকা, ফ্রেন্ডস কেককে ১০ হাজার টাকা এবং ৫ নম্বর ওয়ার্ডের বেকারস লাউঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮-এর আওতায় পৃথক তিনটি মামলায় এসব জরিমানা করা হয়।
অভিযানে খুলনা বিএসটিআইয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার তুহিন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্য উৎপাদন এবং বিপণন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com