খুলনার পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) কার্যক্রমের গুণগত মান পর্যালোচনা ও স্ব-মূল্যায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাইকগাছা মডেল মসজিদের হলরুমে ‘প্রোগ্রাম কোয়ালিটি অ্যান্ড সেলফ রিভিউ টুলস ওয়ার্কশপ-২০২৬’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের খুলনা এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, লাইভলিহুড স্পেশালিস্ট বিশ্বজিৎ সাহা, হেলথ স্পেশালিস্ট এস কে রায়হান রিদওয়ান কাবির, পাইকগাছা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল।এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার বিপ্লব ইসাহাক সরদার, প্রোগ্রাম অফিসার শিল্পী রায়, স্পন্সরশিপ অফিসার দিপল বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার নিউটন গোমেজ, প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার মার্সিয়া জোয়ানা হালদার ও রিনি ম্যাগদালিনা পারইসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা।কর্মশালায় পাইকগাছা এডিপির আওতায় পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কার্যক্রমের গুণগত মান পর্যালোচনা করা হয়। পাশাপাশি স্ব-মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে চলমান কর্মসূচির অর্জন, সীমাবদ্ধতা ও বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা, কর্মসূচির কার্যকারিতা বৃদ্ধি এবং উন্নয়ন উদ্যোগকে আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।আয়োজকদের মতে, এ ধরনের কর্মশালা উন্নয়ন কার্যক্রমের মানোন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কর্মসূচির বাস্তব অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে সহায়ক হবে।কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতা, নিবন্ধিত শিশু ও তাদের অভিভাবক, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্য, ভিডিএস প্রতিনিধি, আরসি সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।









