আলমডাঙ্গায় ইসলামিক এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষা সম্পন্ন: কেন্দ্র পরিদর্শন করলেন এমপি রাসেল

দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে চুয়াডাঙ্গায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। জেলা জুড়ে শিক্ষাবান্ধব এই আয়োজনে এ বছর চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। [1]

আজ চুয়াডাঙ্গার অন্যতম প্রধান পরীক্ষা কেন্দ্র আলমডাঙ্গা সরকারি কলেজে এ কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। কেন্দ্রটিতে চুয়াডাঙ্গার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সর্বমোট ৪২২ জন পরীক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি। এ সময় তিনি পরীক্ষার হলসমূহ ঘুরে দেখেন এবং চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মেধা বিকাশে ইসলামিক এডুকেশন সোসাইটির এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মেধাবী প্রজন্ম গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন ইসলামিক এডুকেশন সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি, সেক্রেটারি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা ও সুশৃঙ্খল পরিবেশ দেখে উপস্থিত অভিভাবক ও সুধী সমাজ সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে পরীক্ষাটি সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য কলেজ কর্তৃপক্ষ, প্রশাসন, শিক্ষক এবং অভিভাবকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় ইসলামিক এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষা সম্পন্ন: কেন্দ্র পরিদর্শন করলেন এমপি রাসেল

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com