সুনামগঞ্জে ৩০ হজ্ব যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় সৌদী আরবে গমণ উপলক্ষে পৌর শহরের ৩০ জন হজ্ব যাত্রীদের মাঝে উপহার সামগ্রী, বিতরণ ও হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ মে) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভার হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র  নাদের বখতের সভাপতিত্বে ও পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় হজ্ব  প্রশিক্ষণ বিষয়ে বক্তব্যে রাখেন, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ডিডি কৃষিবিদ মোঃ মোর্শারক হুসেন, কাজির পয়েন্টের জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আব্দুল হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে পৌরসভার মেয়র নাদের বখত বলেছেন, সৌদী আরবে আল্লাহতালার ঘরে যাওয়া সবার ভাগ্যে হয়না। আপনারা যারা হজ্ব  করতে যাচ্ছেন সবাই আল্লাহর মেহমান। যাদের টাকা পয়সা আছে আল্লাহতালা তাদের সৌদীআরবে যাওয়ার তৌফিক দান করেন। যারা সময় থাকতে হজে। যাবেন সবাই তাদের ছোটখাটো গুনার জন্য আল্লাহতালার দরবারে মাফ চাইবেন এবং নিশ্চয়ই জীবন চলার পথে আমরা যারা জেনে না জেনে গুনাহ করে থাকি আল্লাহতালা আমাদের গুনাহকে মাফ করে দিবেন। কাজেই আপনারা হজে¦ গিয়ে আমার এই সুনামগঞ্জের পৌরসভার দেড়লাখ নাগরিকের জন্য দোয়া করার আহবান জানান। তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছিল। আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ পনের বছরের শাসনামলে গ্রামকে শহরে পরিণত করার মাধ্যমে বিশ্বে বাংলাদেশকে আজ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য দোয়া করতে উপস্থিত হজ্ব যাত্রীদের প্রতি আহবান জানান। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে হজ্ব গমনকারী ৩০ জন যাত্রীর হাতে উপহার সামগ্রী তুলে দেন মেয়র নাদের বখত।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সুনামগঞ্জে ৩০ হজ্ব যাত্রীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

06 May 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com