সুজিত অধিকারীর প্রধান মন্ত্রীর উন্নয়নের লিপলেট বিতরণ ও মত বিনিময় সভা
Spread the love

এ্যাডঃ সুজিত অধিকারীর প্রধান মন্ত্রীর উন্নয়নের লিপলেট বিতরণ ও মত বিনিময় সভা

 

খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।

বিএনপি জামায়াত যখন বলে আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না, তাদের আমি স্পষ্ট বলতে চাই এই আওয়ামী লীগ কখনো পলায়ন করে না,পলায়ন করেন আপনারই৷ আওয়ামী লীগ জনগণের সাথে থেকে তাদের উন্নতির জন্য কাজ করে যায়। কেননা এই সংগঠন জাতির পিতা শেখ মুজিবের হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষের তখনই ভাগ্যের পরিবর্তন হয়। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। তারই নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। তাই একটি উন্নত, সমৃদ্ধ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশবাসীকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। তিনি ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় তৃনমুলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে গনসংযোগকালে এ কথা বলেন ও উন্নয়নের লিপলেট বিতরণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031