মাগুরায় ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত


মাগুরা জেলার বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে শহরস্থ পারলা কবির শিশু পার্ক প্রাঙ্গনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ নভেম্বর সপ্তক সাহিত্য চক্র এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় সপ্তক সাহিত্য চক্রের সভাপতি বিকাশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু,কবি এম এ হাকিম,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,মাজহারুল ইসলাম লিপু,কবি দীপক চক্রবর্তী ও কবির ছেলে সাজ্জাদল ইসলাম বিপু প্রমুখ। সভায় কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সপ্তক সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক শিকদার ওয়ালিউজ্জামান। অনুষ্ঠানে কবির প্রতি শ্রদ্ধা রেখে ছবিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাছাড়া শোক প্রস্তাব, পরিবারের মাঝে শোক বার্তা প্রদান, কবির স্মরণে স্মৃতির আয়নায় বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি কবি সাহিত্যিকরা কবির প্রতি শ্রদ্ধা রেখে তার রচিত কবিতা আবৃত্তি করেন।

সাহিত্য চর্চার জগতে ছড়াকার রোকেয়া খাতুনের বিশেষ পরিচিতি ছিল। ব্যক্তি জীবনে কবি ছিলেন বেশ প্রান্তবন্ত ও অসাম্প্রদায়িক চেতনায় একজন মহীয়সী নারী । প্রতিকুলতাকে জয় করে নিজের স্বপ্ন ও ভালোবাসাকে তিনি আজীবন লালন করেছিলেন । শিশুদের প্রতি তার ছিল অপরিসীম ভালোবাসা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজ বাড়ির পাশে তিনি গড়ে তোলেন একটি শিশু পার্ক। তার স্বপ্ন ছিল এই পার্কে বসবে কবিদের মিলন মেলা ও শিশুরা মেতে উঠবে বিভিন্ন খেলাধুলায়। তার উল্লেখযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে ছড়ায় ছড়ায় পড়া, সবুজের স্বপ্ন ও নকশী কাঁথার ফুল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা অনুষ্ঠিত

13 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com