কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ আমানুল্লাহ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার আকবর কালার প্রিন্ট দোকানের সামনে ঢাকা অভিমুখী সার্ভিস লেনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মঞ্জুরুল ইসলামের তত্ত্বাবধানে এবং কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকীর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এএসআই (নিরস্ত্র) তপন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল গল্ফ-৭১ ডিউটিতে নিয়োজিত থাকাকালে অভিযান চালিয়ে আমানুল্লাহকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আমানুল্লাহ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার শিমুল কান্দি (ইমামের চর) এলাকার মৃত আব্দুর রহমান ও মৃত জহুরা বেগমের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

13 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com