মাগুরায় শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ নভেম্বর রায়নগর মিল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রায়নগর মোল্যাপাড়া স্পোর্টিং ক্লাব বনাম বরালিদহা সেলিনা আক্কাস ফুটবল একাডেমির মধ্যকার ফাইনাল খেলায় রায়নগর মোল্যাপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বরালিদহা সেলিনা আক্কাস ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রকৌশলী মো. সোহাগ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ মো. মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ফারুক খান বাবু, নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খাঁন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় শ্রীপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

13 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com