ব্রেকিং নিউজ
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় এক হাজার বস্তার বেশি সরকারি সার জব্দ, মিলল ৩৭ গ্যাস সিলিন্ডার ও দেড় শতাধিক বিনামূল্যের সার ভোলাহাট চাঁনশিকারী সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৩৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ন্যাশনালিস্ট ভয়েসের খুলনা বিভাগীয় আন্তর্জাতিক বিষয়ক (প্রবাসী) সম্পাদক হলেন আলমডাঙ্গার ওহিদুল ইসলাম উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি নিয়োগ বাণিজ্যের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা, জুলাই যোদ্ধা এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, টায়ার জ্বালিয়ে স্লোগান

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ঝিনাইদহ এলাকায় এ মিছিল বের করা হয়। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা। পাশাপাশি কয়েকটি ককটেলসদৃশ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।প্রতিবেদন অনুযায়ী, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে আয়োজিত এ মিছিলে ২০ থেকে ২৫ জন অংশ নেন। তাদের কয়েকজনের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। অধিকাংশের হাতে বাঁশের লাঠি দেখা যায়।মিছিলের একটি ভিডিওতে ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মো. ফরহাদকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি হরতালের সমর্থনে ঝিনাইদহবাসীকে ঘরে থাকার এবং সড়কে যানবাহন বের না করার আহ্বান জানান।এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের নাম উল্লেখ করা হয়।এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মিছিলের ভিডিওটি পুরোনো সময়েরও হতে পারে। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হরতালের সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, টায়ার জ্বালিয়ে স্লোগান

10 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com