বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে NPB নিউজের ১ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে শুভেচ্ছা বক্তব্য ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জেলা তথ্য কর্মকর্তা মো. মইনুল হাসান, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন ও বাগেরহাট জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।বক্তারা NPB নিউজের সাফল্য কামনা করে বলেন, গণমানুষের গণমাধ্যম হিসেবে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মধ্য দিয়ে NPB নিউজ আগামীতে আরও এগিয়ে যাবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 67








