বাগাতিপাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

হাসান আলী সোহেল

নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান।আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহামুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায়ভিত্তিক কার্যক্রম আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সমবায় আন্দোলনকে শক্তিশালী করার পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।উল্লেখ্য, এ বছর জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সংশ্লিষ্ট ব্যক্তি ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাগাতিপাড়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com