রংপুরে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আব্দুর রহিম মন্ডল, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

রংপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিম মন্ডল সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি উপলক্ষে তাঁকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।রোববার (৮ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার। এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছাও জানান তিনি।র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।জানা গেছে, পদোন্নতির আগে মোঃ আব্দুর রহিম মন্ডল রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিসে আরওআই (আরওআই) হিসেবে কর্মরত ছিলেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরীসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রংপুরে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন আব্দুর রহিম মন্ডল, র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com