মহাদেবপুরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার-১৫

নওগাঁর মহাদেবপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের পরিচালিত এ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ ৪ জন মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে ২৪ ঘণ্টার অভিযানে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মহাদেবপুরে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার-১৫

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com