পিএসসি-এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, আরামডাঙ্গার ফারহানার ধারাবাহিক সাফল্য

শিক্ষাজীবনে ধারাবাহিক মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের মেধাবী শিক্ষার্থী ফারহানা ফেরদৌস। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জনের পর এবার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।

ফারহানা ফেরদৌস চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেন। এর আগে তিনি কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন। তার শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইসলামি প্রি-ক্যাডেট ও বেবি টিচিং সেন্টার থেকে পিএসসি পরীক্ষায় অংশ নিয়েও জিপিএ-৫ অর্জন করেন তিনি।

তিনটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে সর্বোচ্চ ফলাফল অর্জন করায় ফারহানা ফেরদৌসের পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার এই সাফল্যে গর্বিত বাবা আব্দুল গাফফার ও মা জেসমিন নাহার লিপি।

মেয়ের এমন কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন তারা। পাশাপাশি ফারহানার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনায় আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ফারহানার এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পিএসসি-এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, আরামডাঙ্গার ফারহানার ধারাবাহিক সাফল্য

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com