নভেম্বরজুড়ে ইসলামের আদর্শ ও কল্যাণের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার ঘোষণা
ইসলামের সুমহান আদর্শ, শান্তি, সাম্য ও মানবকল্যাণের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নভেম্বর মাসব্যাপী দেশব্যাপী দাওয়াতি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার (১ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাওয়াতি মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম।এ সময় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি আলহাজ্ব মো. আলী সরদার, আলহাজ্ব মো. আবদুর রহিম ও মুফতি ফুরকান আহমদ কাসেমী, সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবুজর বিন হাফিজ, সাংগঠনিক সম্পাদক গাজী মো. সহিদুল ইসলাম ও মুফতি আবদুল করিম, জেলা সদস্য মাওলানা গোলাম আযম খান, যশোর পৌর শাখার সভাপতি মাওলানা আলামিন, সেক্রেটারি ওলিয়ার রহমান, যুগ্ম সেক্রেটারি কাজী ইমরানসহ জেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ইসলামের সুমহান আদর্শ ও কল্যাণের বার্তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া প্রত্যেক দায়িত্বশীলের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সঠিক পরিচয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরতে এ দাওয়াতি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা জানান, নভেম্বর মাসজুড়ে যশোর জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড ও জনপদে দাওয়াতি কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি নতুন মানুষকে সংগঠনের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের শান্তি, সাম্য, ন্যায় ও ইনসাফের বার্তা গণমানুষের কাছে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বশীল ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে যশোরে মাসব্যাপী দাওয়াতি কার্যক্রম সফল ও অর্থবহ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।









