ব্রেকিং নিউজ
আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টুর ৭২তম জন্মদিন উদ্‌যাপন আলমডাঙ্গার জামজামীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ আহমেদের মোটরসাইকেল শোভাযাত্রা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্ম’হ’ত্যা, এলাকায় শোকের ছায়া ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা আবু তাহেরের পাশে ছাত্রদল নেতা আল ইমরান রাসেল, বিত্তবানদের সহযোগিতার আহ্বান মোমিনপুরে চেয়ারম্যান প্রার্থী হাসান মালিকের গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মতবিনিময় শৃঙ্খলা ও নেতৃত্বের পাঠে মুখর চুয়াডাঙ্গার স্কাউট সমাবেশ, ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক
শৃঙ্খলা ও নেতৃত্বের পাঠে মুখর চুয়াডাঙ্গার স্কাউট সমাবেশ, ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক

‘শৃঙ্খলা, সেবা, নেতৃত্ব ও আত্মনির্ভরশীলতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় চলছে পাঁচ দিনব্যাপী ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ-২০২৬। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশ নিয়ে তাঁবুবাস, দলগত কার্যক্রম, সৃজনশীল কর্মকাণ্ড ও নানা শিক্ষণীয় কার্যক্রমে অংশগ্রহণ করছে।গত ২৯ অক্টোবর চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের উদ্বোধন করা হয়। আগামী ২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামবে।সমাবেশের তৃতীয় দিন শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ক্যাম্প পরিদর্শন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় তিনি ক্যাম্পে অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তাঁদের থাকা-খাওয়ার সুযোগ-সুবিধা, ক্যাম্পের সার্বিক পরিবেশ এবং বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।সমাবেশে অংশ নেওয়া স্কাউট সদস্যরা তাঁবুবাস, দলগত কার্যক্রম, বিভিন্ন কৌশল ও দক্ষতা অর্জন, সৃজনশীল কর্মকাণ্ড এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সময় কাটাচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি হচ্ছে।সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, স্কাউট সমাবেশের ব্যবহারিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। এর মাধ্যমে তারা ভবিষ্যতে দক্ষ নেতৃত্ব, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।বাংলাদেশ স্কাউটসের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, সেবার মানসিকতা, শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম জাগ্রত করাই এ সমাবেশের অন্যতম লক্ষ্য। আগামী ২ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ-২০২৬।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

শৃঙ্খলা ও নেতৃত্বের পাঠে মুখর চুয়াডাঙ্গার স্কাউট সমাবেশ, ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com