ব্রেকিং নিউজ
আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টুর ৭২তম জন্মদিন উদ্‌যাপন আলমডাঙ্গার জামজামীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ আহমেদের মোটরসাইকেল শোভাযাত্রা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্ম’হ’ত্যা, এলাকায় শোকের ছায়া ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা আবু তাহেরের পাশে ছাত্রদল নেতা আল ইমরান রাসেল, বিত্তবানদের সহযোগিতার আহ্বান মোমিনপুরে চেয়ারম্যান প্রার্থী হাসান মালিকের গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মতবিনিময় শৃঙ্খলা ও নেতৃত্বের পাঠে মুখর চুয়াডাঙ্গার স্কাউট সমাবেশ, ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক
লংমার্চে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, আহত একাধিক; একজনের অবস্থা আশঙ্কাজনক

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কে লংমার্চে যোগ দিতে যাওয়ার পথে নেতাকর্মী ও সমর্থকদের বহনকারী ‘একতা ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশপুর থেকে লংমার্চে অংশ নিতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ‘একতা ডিলাক্স’ বাসটি কোটচাঁদপুর সড়ক হয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তাঁরা বাসের ভেতরে আটকে পড়া ও আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত একজনকে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।এ ঘটনায় আহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

লংমার্চে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, আহত একাধিক; একজনের অবস্থা আশঙ্কাজনক

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com