ব্রেকিং নিউজ
আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টুর ৭২তম জন্মদিন উদ্‌যাপন আলমডাঙ্গার জামজামীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ আহমেদের মোটরসাইকেল শোভাযাত্রা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্ম’হ’ত্যা, এলাকায় শোকের ছায়া ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা আবু তাহেরের পাশে ছাত্রদল নেতা আল ইমরান রাসেল, বিত্তবানদের সহযোগিতার আহ্বান মোমিনপুরে চেয়ারম্যান প্রার্থী হাসান মালিকের গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মতবিনিময় শৃঙ্খলা ও নেতৃত্বের পাঠে মুখর চুয়াডাঙ্গার স্কাউট সমাবেশ, ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক
এইচএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অকৃতকার্যদের হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান নবাব আলী হাসিব খানের

নিজস্ব প্রতিবেদক:

সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ রাজনীতিবিদ, সাবেক ছাত্রদল নেতা এবং বৃহত্তর সামাজিক সংগঠন ‘লংলা ইউনাইটেড’-এর সভাপতি নবাব আলী হাসিব খান। একই সঙ্গে প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

এক বিশেষ বিবৃতিতে নবাব আলী হাসিব খান বলেন, “এইচএসসি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছ, তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম ও অর্জিত সাফল্য আগামী দিনের সুন্দর ও সমৃদ্ধ পথচলায় অনুপ্রেরণা জোগাবে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যারা এবার সফল হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। একটি পরীক্ষার ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না। এটি থেমে যাওয়ার সময় নয়; বরং ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর সময়। আত্মবিশ্বাস ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে জীবনের যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। শিক্ষার আলোয় আলোকিত হয়ে তরুণ প্রজন্ম আগামী দিনে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। সব শিক্ষার্থীর সুন্দর, সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছি।”

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

এইচএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অকৃতকার্যদের হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান নবাব আলী হাসিব খানের

01 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com