ব্রেকিং নিউজ
আলমডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে প্রবীণ সাংবাদিক খন্দকার শাহ আলম মন্টুর ৭২তম জন্মদিন উদ্‌যাপন আলমডাঙ্গার জামজামীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ আহমেদের মোটরসাইকেল শোভাযাত্রা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্ম’হ’ত্যা, এলাকায় শোকের ছায়া ফুসফুস ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতা আবু তাহেরের পাশে ছাত্রদল নেতা আল ইমরান রাসেল, বিত্তবানদের সহযোগিতার আহ্বান মোমিনপুরে চেয়ারম্যান প্রার্থী হাসান মালিকের গণসংযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মতবিনিময় শৃঙ্খলা ও নেতৃত্বের পাঠে মুখর চুয়াডাঙ্গার স্কাউট সমাবেশ, ক্যাম্প পরিদর্শনে জেলা প্রশাসক
ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা-ভাঙচুর, আহত ৪ নারী; উল্টো মামলায় হয়রানির অভিযোগ পরিবারের

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও নারীদের আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনি প্রতিকার চাইতে গিয়ে উল্টো হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী একটি পরিবার। হামলাকারীদের গ্রেপ্তার, মামলা প্রত্যাহার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।শনিবার (৩১ অক্টোবর) বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. ইয়াছিন মল্লিক।লিখিত বক্তব্যে বলা হয়, ফকিরহাট উপজেলার ধনপোতা (বেতাগা) গ্রামের মৃত আব্দুর রশিদ মল্লিকের পরিবার আরএস ৪০৭ নম্বর খতিয়ানভুক্ত এবং হেবা দলিলমূলে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। তবে সম্প্রতি স্থানীয় মৃত আনছার আলী শেখের ছেলে মিরাজুল ইসলাম বাবু ও রবিউল ইসলাম শেখসহ কয়েকজন ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি বলে দাবি পরিবারের।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় বাড়ির নারীরা বাধা দিলে তাঁদের ওপর হামলা ও বাড়িঘরে ভাঙচুর করা হয়। পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।এ হামলায় মানসুরা বেগম (৪৮), আঞ্জুমা বেগম (৫০), নসিমা বেগমসহ পরিবারের চার নারী সদস্য আহত হন। তাঁদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিলে প্রতিপক্ষ নিজেদের দায় এড়াতে উল্টো ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এমনকি ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না—এমন ব্যক্তিদেরও মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে পরিবারের সদস্যরা গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছেন। পাশাপাশি প্রতিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও দাবি তাঁদের।সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

মো. মিজানুর রহমান সাগর
বাগেরহাট প্রতিনিধি

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ফকিরহাটে জমি দখলের চেষ্টায় হামলা-ভাঙচুর, আহত ৪ নারী; উল্টো মামলায় হয়রানির অভিযোগ পরিবারের

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com