‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল

শিশুসাহিত্যে বিক্রির সাফল্যে বিশেষ স্বীকৃতি

মো. মুক্তাদির হোসেন

শিশুতোষ গল্পগ্রন্থ ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’–এর জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় লেখক শাম্মী তুলতুল। দীর্ঘদিন ধরে পাঠকের আগ্রহ ধরে রাখা বইটির বিক্রিসাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দিয়েছে প্রকাশনা সংস্থা বাবুই।শনিবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী ‘বাবুই শিশু সাহিত্য উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়। উৎসবে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ নানা আয়োজন ছিল। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলে এ আয়োজন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক হাসান হাফিজ, লেখক-সাংবাদিক ও প্রকাশক কাদের বাবু এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।২০১৭ সালে প্রকাশিত শাম্মী তুলতুলের শিশুতোষ গল্পগ্রন্থ ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ দীর্ঘ সময় ধরে পাঠকের কাছে সমাদৃত হয়ে আসছে। বইটির বিক্রিসাফল্যের স্বীকৃতি হিসেবে পাওয়া এ পুরস্কার লেখকের সাহিত্যজীবনে নতুন এক অর্জন হিসেবে যুক্ত হলো।পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে শাম্মী তুলতুল বলেন, এ সম্মাননা তাঁর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি দুই বাংলায় অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন। তবে বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি পাওয়া তাঁর জন্য প্রথম। সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের জন্য এ সম্মাননা পাওয়ায় তিনি বিশেষভাবে আনন্দিত।উল্লেখ্য, শাম্মী তুলতুল দুই বাংলার পরিচিত গল্পকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। সাহিত্যচর্চার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি অর্জন করেছেন তিনি। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। লেখালেখির এ পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া কামনা করেছেন তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ বইয়ের জন্য বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেলেন শাম্মী তুলতুল

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com