তেঁতুলিয়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উদযাপন ২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযথ নিয়মে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০মে তেঁতুলিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফরোজ শাহীন খসরু। কর্মশালায় প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেনারি সার্জেন্ট আসমাউল ইকবাল,উপজেলা প্রাণিসম্পদ এমপিও রেজাউল ইসলাম স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য,বিভিন্ন মসজিদের ইমাম এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।​কর্মশালায় বক্তারা পবিত্র ঈদুল আজহায় পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই করার নিয়মাবলী এবং জবাইয়ের পর কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে লক্ষ্যে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করার নানাবিধ কৌশল ও বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। চামড়া দেশের একটি মূল্যবান জাতীয় সম্পদ, তাই এটি সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com