আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টায় পৌর শহরের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বন্ডবিল রেলগেট এলাকায় লিফলেট বিতরণ, জনসংযোগ ও প্রচারণার মাধ্যমে তিনি এ কার্যক্রমের সূচনা করেন।গণসংযোগ শুরুর অংশ হিসেবে তিনি বন্ডবিল রেলগেট মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। পরে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।উপজেলা বিএনপির পরিচিত নেতা হাসিবুল হক লিপু প্রবাসী ব্যবসায়ী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, জেলা যুবদলের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সহসম্পাদক এবং চ্যানেল ডি.ও নিউজের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।গণসংযোগকালে তিনি বিভিন্ন দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এবং মুরুব্বিসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।যা স্থানীয় বাসিন্দাদের ব্যপক সাড়া ফেলেছ। তারা বিতরণ করা লিফলেট গুরুত্বসহকারে গ্রহণ ও পড়েন এবং পৌরসভার উন্নয়নে হাসিবুল হক লিপুর পাশে থেকে সার্বিক সহযোগিতা করার মনোভাব প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন খন্দকার আব্দুল কাদের, খ. হাবিবুল করিম চঞ্চল, রাশেদুল ইসলাম, মঞ্জুরুল হক মঞ্জু, আলমগীর হোসেন, আবু সায়েম লিপু, আসাদুজ্জামান বাবু, আবির আনাম এবং স্থানীয় নেতাকর্মী সহ যুবদল, ছাত্রদল, তরুণ প্রজন্মসহ তার শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।লিফলেট বিতরণ কর্মসূচির পর তিনি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন।এদিকে, স্টেশনে সিসিটিভি ক্যামেরা স্থাপন, টিউবওয়েল মেরামত ও নষ্ট হওয়া সকল বৈদ্যুতিক লাইট ২৪ ঘণ্টার মধ্যে মেরামতের জন্য তার নেতাকর্মীদের ওপর দায়িত্ব দেন।









