রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: নারী আটক

কক্সবাজার রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনার পাড়ায় কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার (৩৭) এবং তার কয়েকজন সহযোগীর অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল আজ ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে নুরুল আবছার ও তার সহযোগীরা অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের গভীরে পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল রামু গর্জনিয়া তদন্ত পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের আশ্রীত বাড়ি এবং সংলগ্ন পাহাড়ে তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ডামি পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তলের গুলি, ৬টি রাইফেলের গুলি, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন ফোন এবং ১টি ফেলে রাখা মটরসাইকেল উদ্ধার করে। এ সময় ল্যাং আবছারের ঘনিষ্ঠ রক্ষিতা ফাতেমা বেগম (২৫)কে অস্ত্রসহ আটক করা হয়। কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও চোরাকারবারি সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা ও প্রায় ১০টি অন্যান্য মামলা রয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, ল্যাং আবছারসহ এ ধরনের সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: নারী আটক

07 January 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com